ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ads

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফরাশগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ পুলিশের এসআই মো. জাকির জানান, সোমবার সকালে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর আসে, সদরঘাট ফরাশগঞ্জ এলাকার সামনে একটি লাশ ভাসছে। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।


ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। লোকটির বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। লাশটি অর্ধেক পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগের হবে। শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা তা শনাক্ত করা যায়নি। গায়ে কালো একটি জ্যাকেট পরা রয়েছে শুধু। লাশটি উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি।


এ ঘটনায় সদরঘাট নৌ পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জাকির জানান।

ads
ads
ads

Our Facebook Page